শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

লাখাইয়ে তুচ্ছ ঘটনা নিয়ে চাচাত ভাইকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৪৩ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে তুচ্ছ ঘটনা নিয়ে মফিজুল মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে অপর ভাই আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার আমানউল্লাহপুরে এ ঘটনাটি ঘটে। নিহত মফিজুল মিয়া ওই গ্রামের ধনু মিয়ার পুত্র।
জানা যায়, নিহত মফিজুল মিয়ার সাথে তার চাচাতো ভাই একই গ্রামের বয়াতুল মিয়ার ছেলে আছকির মিয়ার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বেলা ৩টার দিকে মফিজুল মিয়ার কয়েকটি হাঁস আছকির মিয়ার বোরো বীজতলায় নামে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আছকির মিয়া ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে মফিজুল মিয়াকে এলোপাতাড়ি কুপাতে থাকে। ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় ভাইকে বাঁচাতে মফিজুল মিয়ার আপন বড় ভাই জহিরুল ইসলাম (৩০) এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে আছকির মিয়া। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে লাখাই থানার পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে লাখাই থানার ওসি সাইদুর রহমান জানান, নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ঘাতক আছকির ও তার লোকজনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com