শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচঙ্গে ডেন্টাল চিকিৎসক মামুনকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের করছায় মামুন মিয়া (৩০) নামে এক ডেন্টাল চিকিৎসকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন রোববার রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত মামুন মিয়া জেলার বানিয়াচুং উপজেলার করছা গ্রামের মৃত আব্দুল মতিন মিয়ার ছেলে ও ডেন্টাল চিকিৎসক। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের কদর আলীর ছেলে ওমান প্রবাসী ইকবাল মিয়ার লোকজনের সাথে নিহত মামুন মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার রাতে মামুন নবীগঞ্জ ইমামবাড়ী বাজারে তার চেম্বার থেকে বাড়ি ফেরার পথে ইকবাল মিয়ার লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই মামুন মিয়া নিহত হন। এ ঘটনায় আহত হন তার চাচাতো ভাই আব্দুল কাইয়ুম (৪৫)। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচুং সার্কেল) শেখ মোঃ সেলিম জানান, এক ডেন্টাল চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। খবর পুলিশ ঘটনাস্থলে পৌছে। রাতেই আমিসহ থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনার সাথে জড়িতদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com