রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে লক্ষ্মীপেঁচা উদ্ধার বনবিভাগের কাছে হস্তান্তর

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০
  • ৮৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরে বিরল প্রজাতির একটি লক্ষ্মীপেঁচা উদ্ধার করা হয়েছে। পরে এটি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) তত্ত্বাবধানে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার দুপুরে এশিয়ান টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলীর কাছ থেকে খবর পেয়ে বাপা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল উমেদনগর মাদ্রাসার কাছ থেকে লক্ষ্মীপেঁচাটি উদ্ধার করেন। পরে বনবিভাগের সঙ্গে যোগাযোগ করলে দুপুর ১টার দিকে বন বিভাগের একটি প্রতিনিধিদল শহরের শ্যামিলী এলাকা থেকে পেঁচাটি গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী, জুনিয়র ওয়াইল লাইফ স্কাউট মোহাম্মদ সহিদ উদ্দিন, অফিস সহকারী তাপস ভর, ড্রিমস এনিমেল রেস্কিউ সেন্টারের প্রতিষ্ঠাতা ইফতেখার হোসেন, তাহসিন বিলওয়াল আরিয়ান, তালহা হোসেন, নুজহাত নুয়েরী রুদাবা ও তাবাসসুন জাহান আরিদা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com