শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

শায়েস্তাগঞ্জে সন্তান গঠনে মায়ের ভূমিকা শীর্ষক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০
  • ৫০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানার নূরপুর ইউনিয়ন পরিষদে সন্ত্রাস, নারী নির্যাতন রোধ ও আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইউপি চেয়ারম্যান মুখলিছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম (পিপিএম), আশা’র রিজওনাল অফিসারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক বলেন, একজন মা পারেন তার সন্তানকে সু-শিক্ষিত করে গড়ে তুলতে। কারণ বাবারা কর্ম ব্যস্ত থাকার কারণে সন্তানদের ভাল ভাবে দেখা শোনা করতে পারেন না। তাই সন্তান সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে মায়েদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন-জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ হলো একটি সামাজিক ব্যধি। সকলে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধ প্রতিরোধ করতে হবে। তিনি আরো বলেন-আমাদের সমাজে এখনও বাল্যবিবাহ হচ্ছে। একটি মেয়েকে অপ্রাপ্ত বয়সে দিয়ে ঝুকি দিকে ফেলে দেয়া হচ্ছে। তার ভবিষ্যতকে ধ্বংস করা হচ্ছে। অপ্রাপ্ত বয়সে দিয়ে দেয়ার পর মেয়েটি যখন স্বামীর সংসারের সব কিছু ঝুঝে উঠতে পারে না, তখন তাকে স্বামীসহ শ^শুর বাড়ির লোকজনের নির্যাতনের শিকার হতে হচ্ছে। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। এ ব্যাপারে গনসচেতনা বৃদ্ধি করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com