সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বিলাস বহুল অফিসে বসেই চাকুরী প্রার্থীদের সাথে প্রতারণা করত ভূয়া এএসপি রাহুল

  • আপডেট টাইম রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০
  • ৯৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভূয়া এএসপি নিলাদ্রী শেখর রাহুল (৩৫) কারাগারে যাবার পর বেরিয়ে আসছে তার অপকর্মের সিরিয়াল কাহিনী। পুলিশ বাহিনীসহ সরকারি চাকরি দেয়ার কথা বলে হবিগঞ্জের এক ডজন বেকার যুবকের কাছ থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয় রাহুল। সে নিজেকে ওয়ারি জোনের এডিসি দাবি করে লোকজনের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। ওয়ারি এলাকায় তার বিলাসবহুল অফিসও রয়েছে। দেখলে বুঝা যায় না এটি ভুয়া না আসল। এ ছাড়াও রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী, আইজি, এআইজি, ডিআইজি, জাপার সাবেক প্রেসিডেন্ট মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন ভিআইপি লোকের সাথে তোলা ছবি রয়েছে। এ সব ছবি দেখে সহজেই মানুষ তার প্রতারণার ফাঁদে পা দেন। খবর নিয়ে জানা যায়, গত ১০ অক্টোবর হবিগঞ্জ শহরের মনিরুল ইসলাম, আবুল হাসনাত এবং ৫ নভেম্বর জহিরুল ইসলাম, নুরুল ইসলাম, আঞ্জব আলীসহ আরও একাধিক বেকার যুবকদের কাছ থেকে এসআই ও পুলিশে চাকরি দেয়ার কথা বলে ৪০ লাখ টাকা হাতিয়ে নেয়। আর এসব টাকা নেয়া হয় তার ওয়ারির অফিসে বসে নগদে। এরপর থেকেই সে গা ঢাকা দেয়। অবশেষে রাজধানীর প্রগতি হাইওয়ে ইন হোটেলের রোম ভাড়ার ৩ হাজার টাকার জন্য এক নারী ও ১৯ লাখ টাকাসহ ভাটেরা থানার পুলিশের হাতে আটক হয় ভুয়া এএসপি রাহুল। এরপর থেকেই তার অজানা কাহিনী বেরিয়ে আসছে। রাহুল বানিয়াচং উপজেলার বিথঙ্গল গ্রামের অজয় ঘোষের ছেলে এবং শহরের পুরান মুন্সেফি এলাকার চার তলা অট্টালিকার মালিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com