সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে ৬ মাদকসেবীকে ৬ মাসের দন্ড ও জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০
  • ৬৪৭ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ৬ জন মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড ও ৫শ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় তাদের এ দন্ড দেয়া হয়। দন্ডপ্রাপ্তরা হলেন পশ্চিম তিমিরপুর গ্রামের ইকরাম উল্লার ছেলে রেজু মিয়া (২৫), লাল মিয়ার ছেলে ছাদেক মিয়া (২২), সুজাপুর গ্রামের আলীম উল্লার ছেলে নুরুল হক (৩৫), দেওবন্ধী বাজার এলাকার আঃ আজিজের ছেলে মোস্তফা মিয়া (৩০), তিমিরপুরের ফরিদ আলীর ছেলে রকমত উল্লা (২৮), মৃত আবজত খার ছেলে হিরন খা (৩২)। ওই দিন রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই সমিরন দাশের নেতৃত্বে একদল পুলিশ তিমিরপুর এলাকার আনোয়ার লন্ডনীর মার্কেটের একটি দোকান ঘরে বসে দন্ডপ্রাপ্তরা গাজা ও ইয়াবাসেবনকালে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের শরীর তল্লাশী করে ১৫ পুড়িয়া গাজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে উল্লেখিত সাজা দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com