শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

যুবলীগ নেতা আনোয়ারের মৃত্যুতে জেলা যুবলীগের মিলাদ মাহফিল ও শোক সভা

  • আপডেট টাইম শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৩
  • ৬১৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে যুবলীগ নেতা আনোয়ার উদ্দিন খানের অকাল মৃত্যুতে গতকাল শুক্রবার বিকেল ৫টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এক মিলাদ মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন- আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুকুল আচার্যী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা যুবলীগের সহ সভাপতি হাসান চৌধুরী হেমসিন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, জেলা যুবলীগ নেতা ইফতেখার আহমেদ হাবলু, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, শাহ আলম সিদ্দিকী, হবিগঞ্জ পৌর যুবলীগের সভাপতি মোঃ হিরাজ ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, বাহুবল উপজেলা যুবলীগের সভাপতি মোঃ অলিউর রহমান অলি, বানিয়াচং উপজেলা যুবলীগ নেতা মোঃ ছায়েব আলী, হবিগঞ্জ সদর উপজেলা যুবলীগ নেতা ফরিদ হাসান, শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আফজাল, হবিগঞ্জ পৌর যুবলীগ নেতা মোঃ সবুজ মিয়া, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক বাদল মিয়া, মরহুম আনোয়ার উদ্দিন খানের পুত্র মোঃ সাজু মিয়া প্রমূখ। শোক সভার শুরুতেই মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম।
এদিকে, মরহুম আনোয়ার উদ্দিন খানের রুহের মাগফেরাত কামনা করে গতকাল শুক্রবার জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম সওদাগর জামে মসজিদে, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম নসরতপুর জামে মসজিদে, জেলা যুবলীগের অর্থ সম্পাদক ফজলুর রহমান খান ডাকঘর এলাকা জামে মসজিদে ও জেলা যুবলীগ নেতা ফারুক মিয়া স্টেশন জামে মসজিদে মিলাদ, দোয়া ও শিরণী বিতরণের আয়োজন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com