বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় আলমগীর চৌধুরী ॥ সকল নেতাকর্মীকে ইতিহাস ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে

  • আপডেট টাইম শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ৬২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ মোঃ আলমগীর চৌধুরী বলেছেন, আওয়ামীলীগের সকল নেতাকর্মীকে দেশ ও দলের ইতিহাস এবং বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। এর জন্য বই পড়তে হবে। ইতিহাস জানলে দলের প্রতি আন্তরিকতা বৃদ্ধি পাবে। মনে রাখতে হবে আওয়ামীলীগ হল একটি অনুভূতি। ইতিহাস না জানলে এই অনুভূতি আসবে না। দলের নেতাকর্মীরা যাতে বই পড়তে পাড়ে তার জন্য দলীয় কার্যালয়ে লাইব্রেরী করা হবে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তৃতা প্রদানকালে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর নিজস্ব সিদ্ধান্তের জন্যই মুক্তিযুদ্ধ হয়েছে। তিনি চেয়েছিলেন দেশকে সোনার বাংলা গড়ে তুলতে। কিন্তু ঘাতকরা তাকে স্ব-পরিবারে হত্যা করায় দেশ পিছিয়ে পড়ে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবারও রাষ্ট্র ক্ষমতায় এসে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার জন্য আজ ধন্য হয়েছে আওয়ামীলীগ। ধন্য হয়েছে দেশ ও জাতি। দল যখন ইশতেহারের সাথে তাল মিলিয়ে কাজ করবে তখন দেশ এমনিতেই এগিয়ে যাবে। যার প্রমাণ এই সরকার। আমরা চাই হবিগঞ্জে আওয়ামীলীগকে আরও গতিশীল ও তেজস্বী হিসাবে গড়ে তুলতে। এর জন্য নেতাকর্মীদেরকে ব্যক্তি স্বার্থের উর্ধে উঠে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
আলোচনা সভায় আরও বক্তৃতা করেন আওয়ামীলীগ জাতীয় কমিটির সাবেক সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ লুৎফুর রহমান তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, মশিউর রহমান শামিম, মরতুজ আলী, সাবেক সম্পাদক আবুল কালাম আজাদ, এডঃ মনোয়ার আলী, এডঃ আতাউর রহমান, সাবেক উপ-সম্পাদক এডঃ আব্দুল মোছাব্বির বকুল, এডঃ শাহ ফখরুজ্জামান, সাবেক সদস্য এডঃ সুমঙ্গল দাস সুমন, এডঃ সুলতান মাহমুদ, এডঃ আব্দুল মোনতাকিম চৌধুরী খোকন, পৌর আওয়ামীলীগ সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, সহ-সভাপতি স্বপন লাল বণিক, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ আকবর হোসেন জিতু, জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ুন কবির রেজা, সরকারী বৃন্দাবন কলেজের সাবেক ভিপি এডঃ রুকন উদ্দিন তালুকদার রুকু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডঃ সুবীর রায়, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ, জেলা শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নওশের আলী, মহিবুর রহমান, পোস্টাল শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতা আব্দুল কাইয়ুম, হবিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ শেবুল আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি ও হবিগঞ্জ পৌর ছাত্রলীগের আহ্বায়ক ফয়জুর রহমান রবিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com