সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

আল্লামা তাফাজ্জুল হকের মৃত্যুতে জেলা জমিয়তে শোকের ছায়া

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০
  • ৯০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চেতনার বাতিঘর, জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী (রহঃ) মৃতুতে শোকের ছায়া নেমে আসে এবং হবিগঞ্জ জেলাকে জমিয়তের সাংগঠনিক জেলা সমূহের মধ্যে একটি মডেল জেলায় রূপান্তরিত করতে মরহুম হবিগঞ্জী হুজুরের রেখে যাওয়া আমানতকে অনুসরণ করে নতুন উদ্যমে হবিগঞ্জ জেলা জমিয়ত নেতৃবৃন্দের দ্বীপ্ত অঙ্গীকার ব্যক্ত করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় মরহুম হবিগঞ্জী হুজুর মৃত্যুবরণের কয়েক ঘণ্টা আগে আহ্বান করা বৈঠকে কেন্দ্রীয় জমিয়ত অন্যতম দুই সহ-সভাপতি, শাইখুল হাদিস আল্লামা আব্দুর রব ইউসূফী ও শাইখূল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল গফফার ছয়গরীর উপস্থিতিতে জেলা জমিয়ত, যুব ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ এ দ্বীপ্ত শপথ নেন। এ সময় হবিগঞ্জী (রহঃ) এর স্মৃতিচারণ করতে গিয়ে নেতকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন। তখন এক আবেগণ পরিবেশ সৃষ্টি হয়। এ সময় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সর্বসম্মতিক্রমে জেলা জমিয়তের সহ-সভাতি হাফেজ মাওলানা শামছুল হক সাদী (মুসা) কে জেলার ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়। জেলা সেক্রেটারী মুফতী সিদ্দীকুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী ১৪ ফেব্রুয়ারী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আহুত কর্মী সম্মেলন সফলে সকল উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন। উক্ত কর্মী সম্মেলন সফলের লক্ষ্যে বৃহস্পতিবার বাদ জুহর জেলা জমিয়ত কার্যালয়ে হবিগঞ্জ জেলা জমিয়তের বৈঠক আহ্বান করা হয়। এতে জেলা শাখার সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মাওঃ শাসুল হক সাদী, মাওঃ আব্দুল খালেক, মাওঃ শায়েখ মখলিছুর রহমান, হাজী ফরিদ উল্লাহ, মুফতি আব্দুল হান্নান, মাওঃ আব্দুল ওয়াদুদ, হাফেজ মাওঃ মাছরুরুল হক, মাওঃ মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, মাওঃ মাসুকুর রহমান, মাওঃ তাফহিমুল হক, মাওঃ আব্দুল করিম আজহার, মাওঃ শিব্বির আহমদ, মাওঃ আলী আহমদ, মাওঃ মামনুনুল হক, মাওঃ মোহাম্মদ আলী, মুফতি আমির আহমদ, মাওঃ আব্দুল হামিদ খান, মাওঃ ফয়জুল বারী, মাওঃ মনিরুজ্জামান, মাওঃ আসাদ আহমদ, মাওঃ ফখরুল ইসলাম, মাওঃ বশির আহমদ প্রমুখ। পরে আল্লামা হবিগঞ্জী (রহঃ) রুহের মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com