বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

নৃসিংহ চতুর্দশী ও প্রভু পাদে বিগ্রহ প্রতিষ্ঠা

  • আপডেট টাইম শনিবার, ১০ মে, ২০১৪
  • ৫৬৩ বা পড়া হয়েছে

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন), শ্রীশ্রী নরসিংহ জিউ মন্দির, হবিগঞ্জের উদ্যোগে “নৃসিংহ চতুদর্শী ও প্রভুপাদের বিগ্রহ প্রতিষ্ঠা” উপলক্ষে আসছে, ১২, ১৩, ১৪ মে ২০১৪ খ্রিঃ তিন দিন ব্যাপী ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান মালার মধ্যে উল্লেখযোগ্য ১২ মে সোমবার গীতাপাঠ ও শুভ অধিবাস। ১৩ মে মঙ্গলবার উদয় অস্ত হরিনাম সংকীর্ত, অগ্নিহোত্র যজ্ঞ, ভাগবত পাঠ, মহা-অভিশেষ ও হবিগঞ্জ চৌধুরী বাজারস্থ শ্রী মানিক বণিক এর সৌজন্যে শ্রীল প্রভুপাদের বিগ্রহ প্রতিষ্ঠা, অনুকল্প প্রসাদ বিতরণ। সন্ধ্যায় আরতির পর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, প্রধান আলোচক ইস্কন সহ-সভাপতি শ্রীমৎ ভক্তি প্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ বিশেষ অতিথি শ্রী নবদ্বীপ দ্বীজ গৌরাঙ্গে দাস ব্রহ্মচারী, অধ্যক্ষ, ইস্কন, সিলেট। অতঃপর বাউল সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক। ১৪ মে বুধবার নগর সংগীর্তন, বিশেষ রাজভোগ ও মহাপ্রসাদ বিতরণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com