সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শায়েস্তাগঞ্জে রাস্তা বন্ধ করে ট্রাকে মাল লোড আনলোড করায় জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌর শহরে ট্রাকে রাস্তা বন্ধ করে মালামাল লোড-আনলোড করার অপরাধে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৪ টার হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারী) বিকালে ৩টার দিকে শহরের ড্রাইভার বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের বিচারক সুমী আক্তার।
সূত্রে জানা যায়, ড্রাইভার বাজারের প্রধান সড়কে ট্রাক দাড় করিয়ে ধান লোড আনলোড করায় জিতু মিয়াকে দেড় হাজার, একই অভিযোগে ধান ব্যবসায়ী আব্দুর রউফকে দেড় হাজার ও ভুষিমাল ব্যবসায়ী রনি পালকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, আইন অনুযায়ী সকাল ৮ থেকে রাত ৮টার মধ্যে শহরের রাস্তা বন্ধ করে মালামাল লোড আনলোডের নিষেধাঙ্গা রয়েছে। তারপরও যেসকল ব্যবসায়ী আইন অমান্য করবে তাদের বিরদ্ধে জরিমানার বিধান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com