শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিচি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিনকে বিদায় সংবর্ধনা মাধবপুরে বিজিবির অভিযান ২২ লাখ টাকার জিরা জব্দ লন্ডনে “ইউকে বাংলা রিপোর্টার্সইউনিটি” এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবিগঞ্জে হাম টিকা প্রদান নিশ্চিত করতে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগায়ের দেয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব জালালবাদ গ্রামের বাসিন্দা আমেরিকা প্রবাসী সুফি আহমেদের পিতা আর নেই শায়েস্তাগঞ্জ বাজারে বেশি মূল্যে তেল ও গ্যাস বিক্রি ॥ জরিমানা সংসদে চুনারুঘাটের ঝুঁকিপূর্ণ সেতু নিয়ে সরব এমপি ফয়সল শায়েস্তানগরে ট্রান্সফরমারের ফিউজ গেলে মেরামত হয়নি ৮ ঘন্টায়ও নবীগঞ্জে টিকাদান কর্মসূচি নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে জেলা আ.লীগের র‌্যালি ও আলোচনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৬৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী বলেছেন, দেশের সকল ক্রান্তিকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে সবকিছু মোকাবেলা করে দেশের গণতন্ত্রকে সুসংহত করেছেন। তিনি স্বৈরচারী এরশাদ ও জিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছেন। কিন্তু বিএনপি-জামায়াত এই গণতন্ত্রকে হত্যার জন্য বার বার ষড়যন্ত্র করছে। গত বছর বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের সকল ষড়যন্ত্রকে পেছনে ফেলে দেশের মানুষ স্বতস্ফুর্তভাবে নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্র রক্ষা করেছিল। তারা ছেয়েছিল ৩০ ডিসেম্বর নির্বাচন ভন্ডুল করে গণতন্ত্র হত্যা করতে। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। নির্বাচনের মধ্য দিয়ে জনগন গণতন্ত্রকে রক্ষা করেছেন। এখনও তারা ষড়যন্ত্র করছে। সকলে মিলে এই ষড়যন্ত্র রুখতে হবে। গতকাল বিকেলে হবিগঞ্জে জেলা আওয়ামীলীগের উদ্যোগে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভায় সভাপতির বক্তৃতাকালে তিনি একথাগুলো বলেন।
সোমবার বিকেলে দলীয় কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের বেবিস্ট্যান্ড এলাকায় সমাবেশে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা এডঃ লুৎফুর রহমান তালুকদার, মশিউর রহমান শামীম, মর্তুজ আলী, এডঃ হুমায়ুন কবির সৈকত, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, এডঃ আব্দুল মোছাব্বির বকুল, এডঃ সুলতান মাহমুদ, নুর উদ্দিন চৌধুরী বুলবুল, এডঃ রুকন উদ্দিন তালুকদার রুকু, এডঃ শাহ ফখরুজ্জামান, ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক বোরহান চৌধুরী, সামছুদ্দিন, বিপ্লব রায়, সফিকুজ্জামান হিরাজ ও সাইদুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com