বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

মাধবপুরে বজ্রপাতে চা শ্রমিক মা-ছেলের মৃত্যু ॥ আহত ১

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪
  • ৬০২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বজ্রপাতে চা শ্রমিক মা-ছেলে নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো একজন। নিহতরা হলেন- তেলিয়াপাড়া চা বাগানের মিশন লাইন এলাকার হরিপদ রবি দাসের স্ত্রী দুলারী রবি দাস (৩২) ও তার ছেলে সাজন রবি দাস (১৪)। এ ছাড়া দুলারী রবি দাসের বড় বোন জানকি রবি দাসকে (৩৩) আহত অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তেলিয়াড়া চা বাগান ব্যবস্থাপক এমদাদুল হক জানান-গতকাল দুপুর ১টার দিকে বৃষ্টিপাতের সময় বজ্রপাত হয়। এ বজ্রপাত বাগানের মিশন লাইন এলাকার হরিপদ রবি দাসের বাড়ির বারান্দার দেওয়াল ছেদ করে ভেতরে আঘাত হানে। এতে বাড়ির বারান্দায় বসে থাকা হরিপদ রবি দাসের স্ত্রী দুলারী রবি দাস (৩২), দুলারীর বড় বোন জানকি রবি দাস (৩৩) ও ছেলে সাজন রবি দাস (১৪) আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুলারী রবি দাস ও তার ছেলে সাজন রবি দাসকে মৃত ঘোষণা করেন। আহত জানকি রবি দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাছেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com