বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

৭ দফা দাবী আদায়ের লক্ষে চুনারুঘাট আমু চা বাগানে ৩ ঘন্টার কর্ম বিরতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪
  • ৬২৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ৭ দফা দাবী আদায়ের লক্ষে আমু চা বাগানের শ্রমিকরা গতকাল ৩ ঘন্টা কর্ম বিরতি কর্মসূচী পালন করেছে। সকাল ৮ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতি পালনের পর শ্রমিকরা বের করে শুভা যাত্রা। আগামী ২০ মে এর মধ্যে দাবী মেনে না নিলে বাংলাদেশের সকল চা বাগানে লাগাতার কর্মবিরতি কর্মসূচী দেয়া হবে বলে শ্রমিক নেতারা জানিয়েছেন। কর্মসূচীর নেতৃত্ব দেন আমু চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি অনিরুদ্ধ বাড়াইক, সাধারন সম্পাদক প্রদীপ শীল, লস্করপুর ভ্যালি সেক্রেটারী ধুবরাজ ঝড়া, সহ সভাপতি বিজলা কানু, চা জনগোষ্টীর কেন্দ্রীয় উপদেষ্টা মনি মংকর কর্মকার ও শ্রমিক নেতা গোপেন তাঁতী। শ্রমিক নেতারা বলেন, ২০ মে এর মধ্যে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ২০০ টাকা মজুরী প্রদান, পোষ্যদের চাকরী কোটা নির্ধারন, চা বাগান নিয়ে আলাদা ইউনিয়ন পরিষদ গঠনসহ ৭ দফা দাবী মেনে না নিলে কঠোর কর্মসুচী দেয়া হবে। তারা ওই দাবী নিয়ে দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে আসছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com