শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

কম্পিউটার প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে এমপি আবু জাহির যে জাতি তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ সে জাতি তত বেশী উন্নত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪
  • ৬০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য এডভোকেট আবু জাহির বলেছেন, বর্তমান সময় হল তথ্য প্রযুক্তির সশয়। যে জাতি তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ সে জাতি তত বেশী উন্নত। বাংলাদেশকে তথ্য প্রযুক্তিতে উন্নত দেশ করতে জননেত্রী শেখ হাসিনার সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে চায়। এই ডিজিটাল বাংলাদেশ গড়তে তরুণদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই তরুণদের যারা গড়ে তুলবে সেই শিক্ষকরা যদি কম্পিউটারে দক্ষ না হন তাহলে সরকারের উদ্দেশ্য সফল হবেনা। তাই এবার শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরকেও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গতকাল দুপুরে হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় কম্পিউটার ল্যাবে হবিগঞ্জ সদর উপজেলা প্রশাসন কর্তৃক মাধ্যমিক শিক্ষকদের আইসিটি স্কিল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গফ্ফার আহমেদ ও হবিগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ জন শিক্ষক অংশ গ্রহণ করেন।
ক্যাপশন: হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক শিউলি রানী দাসের হাতে সনদপত্র তুলে দিচ্ছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com