শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

হবিগঞ্জের ৩ গ্যাসক্ষেত্র পরিদর্শন করলেন বিদ্যুৎ-জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির নেতৃবৃন্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৭৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এশিয়া মহাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র নবীগঞ্জের বিবিয়ানাসহ হবিগঞ্জ জেলার তিনটি গ্যাসক্ষেত্র পরিদর্শন করেছেন বিদ্যুৎ-জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ। গতকাল সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কমিটির সভাপতি শহিদুজ্জামান সরকারের নেতৃত্বাধীন প্রতিনিধি দল এসব গ্যাসক্ষেত্র পরিদর্শন করেন।
সন্ধ্যায় নবীগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্রে প্রবেশ করে এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তারা। পরে রাতে বাহুবলের রশিদুপুরে ৪০০ বিপিডি কনডেনসেট ফ্র্যাকশনেশ প্লান্ট এবং মাধবপুরের শাহজিবাজার গ্যাসফিল্ড পরিদর্শনে যান নেতৃবৃন্দ। প্রতিটি গ্যাসক্ষেত্রেই দেশী-বিদেশী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করা হয়।
উল্লেখ্য, সারাদেশের মোট পরিমাণের অর্ধেকেরও বেশি গ্যাস মজুদ রয়েছে হবিগঞ্জের গ্যাসক্ষেত্রগুলোতে। প্রতিদিন বাংলাদেশে উত্তোলন হয় ২ হাজার ৭শ’ এমএম এসসিএফডি গ্যাস। এর মধ্যে শুধুমাত্র নবীগঞ্জের বিবিয়ানা থেকেই ১ হাজার ৩শ’ এমএম এসসিএফডি গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রীডে যুক্ত করে শেভরন।
হবিগঞ্জের ফিল্ডগুলো থেকে শুধু গ্যাসই নয়, পাশাপাশি কন্ডেনসেট থেকে বিপুল পরিমাণ জ্বালানী তেলও উৎপাদন হয়। যার মাধ্যমে সমৃদ্ধ হচ্ছে বিদ্যুৎ-জ্বালানী এবং খনিজ সম্পদ খাতসহ দেশের অর্থনীতি। এই ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান পরিদর্শনকারী প্রতিনিধিদলের নেতৃবৃন্দ।
প্রতিনিধি দলে বিদ্যুৎ-জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলী আজগর টগর এমপি, আসলাম হোসেন সওদাগর এমপি, নুরুল ইসলাম এমপি, খালেদা খানম এমপি, নার্গিস আক্তার এমপি ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন। আজ মঙ্গলবার তারা সিলেটের আরো তিনটি গ্যাসক্ষেত্র পরিদর্শনে যাবেন বলে কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com