সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শহরে পুরাতন খোয়াই নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৬৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের খোয়াই নদীসহ জেলার সকল নদীতে একযোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) সকালে খোয়াই নদীর মাছুলিয়া এলাকায় আনুষ্ঠানিকভাবে উচ্ছেদ অভিযান শুরু করেন জেলা প্রশাসক কামরুল হাসান। সকালে খোয়াই নদীর মাছুলিয়া এলাকার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। এছাড়া, জেলার ৯টি উপজেলায় একযোগে শুরু হয় উচ্ছেদ অভিযান। চলে চুনারুঘাট উপজেলায়ও।
এ অভিযান চলমান থাকবে। যেকোনও মূল্যে সরকারি সকল সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। অভিযানে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডসহ পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com