বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

নবীগঞ্জর ঘরে ঘরে গ্যাসের দাবীতে ইংল্যান্ডে সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪
  • ৫৯৭ বা পড়া হয়েছে

ফারছু আহমেদ চৌধুরী, যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে ॥ নবীগঞ্জের প্রতিটি ঘরে ঘরে গ্যাস দেয়ার দাবীতে যুক্তরাজ্যের বার্মিংহামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুর ২টায় বার্মিংহামের স্মলহিথস্থ স্থানীয় একটি সেমিনার হলে “একটি আশা একটি প্রাপ্তি’ নবীগঞ্জের ১৩টি ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে গ্যাস চাই” এই দাবি আদায়ে লক্ষ্যে “প্রবাসী নবীগঞ্জবাসী’র” এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
শিক্ষাবিদ আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সাংবাদিক নাসির আহমদ শ্যামলের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বার্মিংহামের কমিউনিটি নেতা শাহ আবেদ আলী, কমিউনিটি নেতা আলী হায়দার, আবু ইউসুফ চৌধুরী, ফয়সল চৌধুরী, মইনুল ইসলাম, ডাঃ খায়রুল ইসলাম হেলাল, হুমায়ূন কবীর চৌধুরী, মইনুল আমীন বুলবুল, কুতুব আফতাব, ইফতেখার আলম, আলী আহমদ মুছা, তামিম চৌধুরী, গোলাম কিবরিয়া, আকিকুর রহমান প্রমূখ।
সভার সর্বসম্মতিক্রমে আগামী দিনের নবীগঞ্জের প্রতিটি ঘরে ঘরে গ্যাস দাবী আদায়ের কার্যক্রম পরিচালনা করার জন্য নাসির আহমেদ শ্যমলকে আহবায়ক ও কুতুব আফতাবকে যুগ্ম আহবায়ক করে একটি ৮ সদস্যের আহবায়ক কমিটি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com