সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

স্বাধীনতার অর্জন ধরে রাখতে হবে- এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৭৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী বলেছেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এবং হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধ করে আমরা এ দেশের স্বাধীনতা পেয়েছি। তাই এ অর্জন ধরে রাখতে হবে। এখনও দেশের বিভিন্ন স্তরে রাজাকার, আলবদর ঘাপটি মেরে বসে আছে, এদের থেকে সাবধান থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনা সরকার জন বান্ধব ও উন্নয়নের সরকার। তাই বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোলমডেল। তিনি দেশের বিভিন্ন ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তানদের অগ্রাধিকার দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, নবীগঞ্জে নদীভাঙ্গন কুশিয়ারা ডাইক বাঁধের জন্য বরাদ্দ এনেছি। আগামী ২ বছরের মধ্যে নবীগঞ্জ-বাহুবল এলাকার সকল উন্নয়ন পরিকল্পনা শেষ করব।
তিনি গত সোমবার মহান বিজয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া ও পজীপ কর্মকর্তার যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান এডঃ গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতিক, উপজেলা জাসদের সভাপতি আব্দুর রউফ। এতে বক্তব্য রাখেন, এডঃ মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, মুক্তিযোদ্ধা রফিক মিয়া, মুক্তিযোদ্ধা আনিস আলী, মুক্তিযোদ্ধা শামসুদ্দিন, গুল আহমদ কাজল, সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, গৌতম কুমার দাশ, নিজামুল ইসলাম চৌধুরী প্রমূখ। অনুষ্টানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মোঃ আসকির মিয়া, গীতা পাঠ করেন বীগঞ্জ প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল।
অনুষ্টানে সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজীর পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মধ্যে ৩ শত চাদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় দিবসের উপহার হিসাবে শাড়ী লুঙ্গি প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় দিবসের অন্যান্য অনুষ্টানের মধ্যে সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন, সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্ব শাষিত এবং বেসরকারী ভবনে জাতয়ি পতাকা উত্তোলন ও আলোক সজ্জ্বা, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন, স্কুল ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্রীড়া প্রযোগীতা ও পুরস্কার বিতরন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com