বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সৈয়দ সৈয়দুর রহমান পীর (রহঃ)-এর স্মরণে টঙ্গিটীলা দরবার শরীফের সুন্নী সভা

  • আপডেট টাইম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৬৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পীরে ত্বরিকত সৈয়দ আব্দুর রাজ্জাক ছোয়াব মিয়া (রহঃ) ও মুর্শিদে বরহক্ব মাওলানা সৈয়দ সৈয়দুর রহমান ছোট পীর সাহেব ক্বেবলা (রহঃ)-এর স্মরণে নবীগঞ্জ উপজেলার পানিউম্দায় ঐতিহাসিক টঙ্গিটীলা দরবার শরীফের সুন্নী সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বাদ আছর হতে সারা রাত্র ব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। উদ্বোধক ছিলেন, পীরজাদা সৈয়দ শাহ দরাজ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, পীরে তরিকত মাওলানা মুফতি সৈয়দ শাহ রিয়াজ, সহ-সভাপতি হিসেবে ছিলেন, পীরজাদা সৈয়দ শাহজাদা।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, হযরত মাওঃ হাফেজ ওয়ালী উল্লাহ্ আশেকী। বিশেষ অতিথি ছিলেন, মাওলানা মারজান আহমদ চৌধুরী, প্রধান বক্তা ছিলেন, মুফতি শায়ের হারুনুর রশিদ সিদ্দিকী, প্রধান আলোচক ছিলেন, মাওলানা মিজানুর রহমান আজিজি আল কাদরী, বিশেষ আলোচক ছিলেন হয়রত মাওলানা আবুল কালাম জালালী, বিশেষ বক্তা ছিলেন, মাওলানা মোজাহিদুল ইসলাম, মাওলানা হাফেজ নাসির উদ্দিন আজহারী।
এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুুল হক চৌধুরী সেলিম, বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ কামাল আহমদ বাবু, জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, ১৩নং পানিউমদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও গবেষক সৈয়দ মিছবাহ উদ্দিন, এম জে এ মোমিন রেজভী। আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা কাওছার আহমেদ, মাওলানা হাফিজ উদ্দিন, মাওলানা মুফতি তাজ উদ্দিন, মাওলানা মাহমুদ আলী, মাওলানা শেখ শফিকুল হাসান রেজভী, ক্বারী শামীম আহমেদ, মাওলানা আব্দুল মোমিন জিহাদী, ক্বারী আতাউর রহমান, ক্বারী আব্দুল মুকিত।
মাহফিল পরিচালনায় ছিলেন, পীরজাদা সৈয়দ ইমতিয়াজ ও হাফেজ সানায়োর আলী। মাহফিল শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়। পরিশেষে তবারক বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com