শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নয়া সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ৮২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে পবিত্র দায়িত্ব অর্পন করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। একই সাথে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের এমপি, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ হবিগঞ্জে আসা কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি। এক বার্তায় তিনি হবিগঞ্জের আওয়ামী পরিবারের সকল নেতাকর্মী ও সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে সম্মেলনকে সফল করতে দলের নেতাকর্মীদের অকান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। সম্মেলনকে সামনে রেখে হবিগঞ্জের সাংবাদিকদের সহযোগিতার কথাও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। পাশাপাশি প্রশাসন ও পুলিশসহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তাদেরকেও তিনি ধন্যবাদ জানান।
অ্যাডভোকেট আলমগীর চৌধুরী বলেন, আমি ছাত্র রাজনীতি থেকে আজকের অবস্থানে এসেছি। ইতোপূর্বে আমি হবিগঞ্জ জেলা যুবলীগের নির্বাচিত সভাপতি ও জেলা আওয়ামী লীগের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। তৃণমূলের নেতাকর্মীরা আমাকে ভালবাসেন বলেই আমি এই সম্মান পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও তৃণমূলের নেতাকর্মীদের প্রতি আস্থাশীল। তাই হবিগঞ্জের তৃণমূলের নেতাকর্মীদের দাবিকে তিনি উপেক্ষা করেননি। এই তৃণমূলের দাবির প্রেক্ষিতেই আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। হবিগঞ্জে দলকে সুসংগঠিত করতে আমি দিন রাত কাজ করে যাচ্ছি। এই কাজের ফসল হিসেবে আজ হবিগঞ্জ হয়েছে গোপালগঞ্জ। আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে হয়েছে সুসংগঠিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com