রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা-সিলেট মহাসড়কের দরগা গেইটে ট্রাক চাপায় শিশু নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ৬৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের দরগা গেইট এলাকায় অজ্ঞাত ট্রাকের চাপায় পাবেল মিয়া (৮) নামে এক ২য় শ্রেণীর ছাত্র নিহত হয়েছে। সে ব্রাম্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের শামছু মিয়ার পুত্র। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। জানা যায়, পাবেল দীর্ঘদিন ধরে দরগা গেইট এলাকায় তার মায়ের সাথে বসবাস করে আসছিল। তার মা শাহজীবাজার গ্যাস ফিল্ডের রাধুনির কাজ করে আসছিল। গতকাল রাস্তা পার হবার সময় ঢাকা গামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সদর থানার পুলিশ সুরত করে লাশ মর্গে পাঠায়। নিহত পাবেল স্থানীয় প্রাইমারী স্কুলের ছাত্র বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com