বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ে টিসিবি’র পেঁয়াজ বিক্রি ॥ উপচে পড়া ভীড়

  • আপডেট টাইম বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ৪৫ টাকা কেজি দরে বানিয়াচংয়ে পেঁয়াজ বিক্রি করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার। এদিকে পেঁয়াজ টিসিবি’র ন্যায্যমূল্যে বিক্রির খবরে সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বরে ভীড় করতে শুরু করে ভুক্তভোগী ক্রেতাসাধারণ। এ সময় জনপ্রতি দুই কেজি করে মোট ৩ টন পেঁয়াজ ক্রেতাদের কাছে বিক্রি করে টিসিবি। দত্ত্বপাড়া এলাকার গৃহিনী সামছিয়া খবর পেয়ে সকাল থেকেই লাইনে এসে দাঁড়ান। পরে তিনি ৯০ টাকা দিয়ে দুই কেজি পেঁয়াজ কিনেন। পেঁয়াজ কিনতে আসা মিলন মিয়া নামে এক ক্রেতা জানান, বাজারে এখনো ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এত টাকায় পেঁয়াজ কেনা কোনোভাবেই আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রির খবর শোনে এখানে আসি। লাইনে দাঁড়িয়ে দুই কেজি পেঁয়াজ কিনেছি। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার জানান, বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারিভাবে টিসিবি’র মাধ্যমে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা শুরু হয়েছে। ৩ টন পেঁয়াজ মানুষের কাছে বিক্রি করা হয়েছে। কেউ এক কেজি আবার কেউ দুই কেজি করে কিনে নিয়েছেন। পেঁয়াজ বিক্রির কার্যক্রমে সব ধরণের সহায়তা করে বানিয়াচং থানা পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com