স্টাফ রিপোর্টার ॥ ৩দিনব্যাপী নিটল টাটা ডিলার মেলা গতকাল থেকে শায়েস্তাগঞ্জে শুরু হয়েছে। শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় আয়োজিত মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ চেম্বার অব কমাসূ এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ এনামুল হক সেলিম। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক ও নিটল মটরস লিঃ এর ডিলার মফচ্ছির আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন নিটল মটরস লিঃ এর হেড অব সেলস মোঃ আয়াত উল্লাহ, প্রোডাক্ট ম্যানেজার এনায়েত উল্লাহ বিপ্লব, হবিগঞ্জ ও মৌলভীবাজার এর শাখা প্রধান (সেল্স) মোঃ শরিফুল ইসলাম, সিলেটের এরিয়া ম্যানেজার হাসান আলী খান এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। মেলায় নিটল মটরস্ লিঃ এর ক্রেতাদের জন্য টাটা গাড়ী ক্রয়ে রয়েছে আকর্ষনীয় সব সুযোগ সুবিধা এবং ১ লাখ টাকা বুকিং-এ ১৯ ইঞ্চি এলইডি টিভি ফ্রি। আগামী ৮মে বৃহস্পতিবার পর্যন্ত মেলা চলবে।