বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জের ইমাম বাড়িতে জাতীয় পার্টি থেকে ২০ জন নেতাকর্মীর গণফোরামে যোগদান

  • আপডেট টাইম রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৬০৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের স্থানীয় ইমাম বাড়ি বাজারে গণ ফোরামের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধায় আয়োজিত যোগদান সভায় সভাপতিত্ব করেন গণ ফোরাম নেতা হুমায়ূন কবির। গণ ফোরাম নেতা জিয়াউর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা গণ ফোরামের যুগ্ম আহবায়ক মাওলানা মুশাহিদ আলী ও কমান্ডার এম.এ খালেক। সভায় নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টি থেকে গণ ফোরামে যোগদান করেন জাতীয় পার্টি নেতা ওবায়দুর রহমান, শাহাব উদ্দিন, আঃ মালিক, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক আব্দুর রকীব চৌধুরী, যুব সংহতি নেতা রাজু মিয়া, কাউছার মিয়া, সেলিম মিয়া, বদরুল আলম, এরশাদ মিয়া, আলমগীর রহমান, মইনুল হক, তাজুল ইসলা, হাবিবুর রহমান, তোফাজ্জল মিয়া, এখলাছ মিয়া, শেকুল মিয়া প্রমূখ। সভায় বক্তাগণ গণ ফোরামের সাধারণ সম্পাদক নবীগঞ্জ তথা বৃহত্তর সিলেটের কৃতি সন্তান ড. রেজা কিবরিয়ার হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংঠিত করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com