বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বিমানের যাত্রীসেবার মান বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৫৮৫ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ গতকাল আকস্মিকভাবেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ফ্লাইট ক্যাটারিং সেন্টার ও বিমানবন্দরের এপ্রোনে পার্ক করা উড়োজাহাজ পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী। প্রতিমন্ত্রী বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের কুকিং সেকশন, ওয়াশিং ইউনিট, বেকারী শাখাসহ বিভিন্ন বিভাগের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মহিবুল হক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোকাব্বির হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনেন্দ্র নাথ সরকার ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান।
এসময় বিমান প্রতিমন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ইন-ফ্লাইট সেবার মান বৃদ্ধি করতে হবে। সেখানে কর্মরত কর্মীদের খাবারের উচ্চমান ও বিশুদ্ধতা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিমানের ভাবমূর্তির সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত। এমন কিছু করা যাবে না, যাতে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। বিমানে ভ্রমণ করা দেশী-বিদেশী প্রত্যেক যাত্রী আমাদের সম্মানিত অতিথি। খেয়াল রাখতে হবে আমাদের অতিথিদের সেবায় যাতে কোনও প্রকার ত্রুটি না থাকে। যাত্রীসেবার মান বৃদ্ধির ব্যাপারে কোন আপোষ নেই। যাত্রী সন্তুষ্টি অর্জন ছাড়া কোন প্রতিষ্ঠান এগিয়ে যেতে পারে না।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মহিবুল হক বলেন, বিমান সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে এ ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে। সেবার মানের প্রশ্নে কোনো ধরনের অবহেলা ও অনিয়ম সহ্য করা হবে না। বিমানের সুনাম ফিরিয়ে আনতে যা যা করণীয় তার সবই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় করবে। রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com