বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ শায়েস্তাগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ কঠোর নিরাপত্তার ঘোষণা র‌্যাবের হবিগঞ্জ-৪ আসনে ব্যক্তি ইমেজে এগিয়ে সৈয়দ মুহাম্মদ ফয়সল লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ শায়েস্তাগঞ্জের সাবেক চেয়ারম্যান জাতীয় ব্যাড মিন্টন খেলোয়াড় সৈয়দ অলিউর রহমান আর নেই

নবীগঞ্জ সড়কের সন্দলপুরে অস্ত্র সহ ৩ ডাকাত আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ১০১৬ বা পড়া হয়েছে
sdr

আজিজুল ইসলাম সজীব ॥ নবীগঞ্জ সড়কের সন্দলপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে পুলিশ আটক করেছে।
আটককৃত ডাকাতরা হচ্ছে, বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের কালাইনজুরা গ্রামের মৃত রাজা মিয়ার পুত্র রফিকুল ইসলাম রফিক (৩৫) ও হলদাপুর গ্রামের খসরু মিয়ার পুত্র পাভেল মিয়া (২৪) এবং খাগাউড়া ইউনিয়নের মথরাপুর গ্রামের আবুল কালামের পুত্র আল-আমিন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে একদল দুর্বৃত্ত ডাকাতির উদ্দেশ্যে বানিয়াচঙ্গ উপজেলার খাগাউড়া ইউনিয়নের আকাশি গাছের নিচে একদল ডাকাত জনৈক মহিবুর মিয়ার ফিসারীর পাশে একত্রিত হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচঙ্গ সার্কেল) শেখ মোঃ সেলিম এর তত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিকুল ইসলামের নেতৃত্বে এসআই আবুল কালাম আজাদসহ একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি ৭/৮ ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও ৩ ডাকাতকে আটক করে পুলিশ। এ সময় তাঁদের নিকট থেকে কাঠের বাটযুক্ত ২৩ইঞ্চি লম্বা ১টি ক্রিজ, কাঠের বাটযুক্ত স্ট্রিলের চাকু ১২ইঞ্চি লম্বা ১টি, সাবল ২৫ ইঞ্চি লম্বা ১টি, লোহার রড বাকানো ধারালো পাইনজা ১৯ ’’ইঞ্চি লম্বা ১টি, লোহার রেজ্ঞ ১০’’ইঞ্চি লম্বা ১টি, এছাড়াও স্ক্রু-ড্্রাইভারসহ একাধিক ডাকাতির সরঞ্জাম জব্দ করা হয়।
এ ব্যাপারে (বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ) অতিঃ পুলিশ সুপার শেখ মোঃ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি আরো বলেন, বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জে ডাকাতি একেবারে বন্ধ না করার পর্যস্ত আমাদের এই সাড়াশি অভিযান চলমান থাকবে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com