শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ইমরান গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৬০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুর হক ইমরানকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার দিবাগত রাত ৩ টার দিকে ইমরানের গোপায়াস্থ নিজ বাড়ি থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
সূত্র জানায়, বিগত জাতীয় নির্বাচনের পূর্বে ইমরানের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় ইমরানকে আসামী ভুক্ত করা হয়। মামলা দায়েরের পর ইমরান কোর্টে হাজির না হওয়ায় সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়। ওই মামলায় হবিগঞ্জ সদর থানা পুলিশ গতকাল রাত ৩ টার দিকে সদর উপজেলার গোপায়া গ্রামের নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। গতকাল তাকে কোর্টে চালান দিলে তার জামিন আবেদন করা হয়। বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট নুরুল হুদা আগামী ১ ডিসেম্বর আবেদনের শুনানীর দিন দার্য করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
এদিকে ইমরানকে গ্রেফতার করায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী বলেন, ছাত্রনেতাকে গ্রেফতারের মাধ্যমে সরকার প্রমান করেছে তাদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য একের পর এক ছাত্রনেতাকে গ্রেফতার শুরু করেছে। তিনি বলেন, অন্যায়ভাবে যত গ্রেফতার করবে ততই জনগণের রোষানলে পড়বে সরকার এবং জনগণ যেদিন রাস্তায় নেমে পড়বে সেইদিন সরকারের পতন অনিবার্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com