বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমপি সৈয়দ ফয়সল ॥ কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হবে না তবে কেউ অন্যায় করলে কঠোর হাতে দমন করা হবে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব গোলাম আহমদ ফাউন্ডেশন আবারো আলোচনায় কিশোর গ্যাং শহরে বিভিন্ন অফিস এলাকায় উৎপাত শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির ঘটনায় মামলা ॥ দুই যুবক কারাগারে নবীগঞ্জে তালুকদার ফাউন্ডেশনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক

এমপি আবু জাহিরকে জেলা সিএনজি মালিক আহ্বায়ক কমিটির ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ মে, ২০১৪
  • ৫০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সিএনজি মালিক সমিতির আহ্বায়ক কমিটির গঠন করা হয়েছে। এর প্রধান উপদেষ্টা হচ্ছেন হবিগঞ্জ ও লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব আবু জাহির।
গত ০৪ মে সিএনজি মালিক সমিতির এক সভা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামের বাসভবনে অনুষ্ঠিত হয়। এ সভায় ২৬ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে মোতাচ্ছিরুল ইসলামকে, সদস্য সচিব রফিকুল ইসলাম। নব গঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও মালিকগন ঐদিন সন্ধ্যা ৭টায় কমিটির প্রধান উপদেষ্টার বাসভবনে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এমপি আবু জাহির সকল মালিক ও নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন আবুল হাসিম (কমিশনার), খায়রুল আলম চৌধুরী, এডভোকেট নুরুল আমিন শোয়েব, আব্দুল ওয়াহাব বাবুল, মোহাম্মদ আব্দুল হাকিম, মোঃ সাহাব উদ্দিন, মোঃ জিতু মিয়া, হাজি এনামুল হক, মতি লাল দাস, সেলিম আহমেদ, আলমগীর তালুকদার, জালাল মিয়া, বরকত আলী, শফিকুল ইসলাম কামাল, নুরুল হক, আব্দুর রউফ, নোমান মিয়া, রেজাউল করিম, বাবুল মিয়া, পারভেজ কামাল, মনসুর আহমেদ, জুয়েল মিয়া, উজ্জল মিয়া, রফিকুল ইসলাম দুদু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com