বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার নির্ধারিত মূল্যে হারভেস্টার মেশিনের সুবিধা পাচ্ছে না কৃষক নবীগঞ্জে র‌্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান ॥ ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা বিথঙ্গল আখড়া বাজারে অগ্নিকাণ্ড প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাধবপুরে ডিবির অভিযানে ১২৯ কেজি গাঁজা ও ৭ বোতল মাদকসহ যুবক গ্রেফতার সাংবাদিক জুয়েলের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করলো পুলিশ শত্রুতার জের ধরে গৃহপালিত ৪০টি মোরগকে বিষ খাইয়ে হত্যা শহরে তুচ্ছ ঘটনায় বাড়িতে হামলা ও ভাংচুর ॥ আহত ৫ বাহুবলে জমি বিরোধের জের ॥ সৎ মাকে কুপিয়ে জখমের অভিযোগ নবীগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড মাধবপুরে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ

সুতাং নদী থেকে বালু ভর্তি নৌকা আটক ॥ ১ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৪৮৯ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নৌকা ভর্তি করার অপরাধে বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমী আক্তার। জরিমানাপ্রাপ্ত বালু ব্যবসায়ী হবিগঞ্জ সদর উপজেলার কান্দিগাও গ্রামের রফিক মিয়া।
উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সুতাং নদীর আলগাপুর গ্রামের কাছ থেকে বালু ভর্তি নৌকা আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com