বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচং হাওর থেকে জোরপূর্বক হাঁস নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে হামলায় মালিকসহ আহত ৪

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ মে, ২০১৪
  • ৬০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে হাওর থেকে জোরপূর্বক খামারের হাঁস নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে হামলায় ৪ জন আহত হয়েছে। গতকাল সকাল ১১ টার দিকে মন্দরী হাওরে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে-মন্দরী গ্রামের আব্দুল কাইয়ুমের খামারের হাঁস হাওরে চড়ানোর জন্য নিয়ে যাওয়া হয়। পার্শ্ববর্তী তারাসই গ্রামের সাদ্দাম মিয়া কয়েকটি হাঁস নিয়ে যেতে চাইলে বাধা দেয় কাইয়ুম। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় কাইয়ুম ও সাদ্দামের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। এক পর্যায়ে সাদ্দাম ও তার ভাইসহ কয়েকজন হামলা চালায়। এতে কাইয়ুমসহ ৪ জন আহত হয়। অপর আহতরা হচ্ছে-শাহ আলম (২৫), আব্দুল হানিফ (৫০) ও সাফরোজ মিয়া (২০)। তাদেরকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com