শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে ॥ ৩০ যাত্রী আহত

  • আপডেট টাইম শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৯৮১ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে যাত্রীবাহি বাস খাঁদে পড়ে ৩০ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। আশংকাজনক অবস্থায় দু’জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার ৮ নভেম্বর বিকেলে নবীগঞ্জ উপজেলার কাজিরবাজার নামক স্থানে। প্রত্যক্ষদর্শী ও আহত সুত্রে জানা যায়, দুর্ঘটনায় কবলিত বাসটি নবীগঞ্জ শহর থেকে মার্কুলী নামকস্থানে যাচিছল পথিমধ্যে কাজিরবাজার নামকস্থানে পৌছামাত্র রাস্তার বেহাল অবস্থা ও বৃষ্টিজনিত কারনে রাস্তাটি কাঁদামাক্ত হয়ে গেলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাসটি নিয়ে খাঁদে পড়ে যান। এ সময় বাসের যাত্রী শিশু মহিলা ও বৃদ্ধসহ প্রায় ৩০ জন লোক গুরুতর আহত হন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় রেজিয়া বেগম (৪৫) ও এংরেজ মিয়া (৩২) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্য মধ্যে গোলজার মিয়া (২৮), শাহ মাহমুদ (২৫), পুষ্প রাণী দাশ (৪০), প্রিয়াংকা দাশ (১৭), পুজা দাশ (১০), জেনি দাশ (১২), প্রীতি ভূষণ দাশ (৬০), তুলনা বাণী দাশ (৩৫), বিরেশ বসনব (৩০), চন্দ্র শাহা (৫০), হাওয়ারুন বেগম (৫০), সাবিহা (৪০),ইয়াদ আলী (৪৫), তুলামিত (৪০), প্রমানন্দ দাশ (৩৫) ও ওমর দাশ (৪০) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। অপর আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে মালিক সমিতির পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com