শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাটে বিষাক্রান্ত দুই বন্ধু ॥ একজনের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ৬ নভেম্বর, ২০১৯
  • ৬২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে এক সাথে দুই বন্ধু বিষাক্রান্ত হয়েছে। এদের মধ্যে একজন মারা গেছে। অপর জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে কিভাবে বা কি কারণে তারা বিষাক্রান্ত হয়েছে তা কেউ বলতে পারছেনা। এ নিয়ে নানা রহস্যের সৃষ্টি হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাতে উপজেলার মিরাশী ইউনিয়নের আমতলী গ্রামের আব্দুল মন্নানের ছেলে মোশাহিদ (২৪) ও তার বন্ধু নিতাই মিয়ার ছেলে জয়নাল (২৫) বিষাক্রান্ত হয়ে পড়ে। তাৎক্ষনিক দুই জনকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। সেখানে তাদের অবস্থা আশংকাজনক হলে ডাক্তার তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। পথে মোশাহিদ মারা যায়। অপরজন জয়নালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ মৃত মোশাহিদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। হাসপাতালে উপস্থিত তার স্বজনরা জানান, কি কারনে তারা দুই বন্ধু এক সাথে বিষাক্রান্ত হয়েছে তা কেউ জানেননা। এ নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীমা আক্তার জানান, কিভাবে তারা বিষাক্রান্ত হয়েছে তা এখনই বলা যাচ্ছেনা। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলেই এ বিষযে নিশ্চত হওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com