সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জের যুবলীগ নেতা হাবিবের জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৪৭৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিবের জামিন না-মঞ্জুর করা হয়েছে। জাল জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে লন্ডন প্রবাসী মামার জমি বিক্রি করার অপরাধে দায়েরী মামলায় যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিবকে জেল হাজতে প্রেরণ করা হয়। গত ২৭ অক্টোবর হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক মোছাঃ তাহমিনা আক্তার এর আদালতে হাজির হলে তার জামিন না-মঞ্জুর তাকে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।
তার মামা যুক্তরাজ্য প্রবাসী শেখ মোঃ আব্দুল গফুরের নবীগঞ্জ ওসমানী রোডের দোকান ও বাসা এবং শেরপুর রোডে আরেকটি দোকানসহ সহায় সম্বল একের পর এক দখল করে নেয়। হাবিব তার অপর মামাতো ভাইর সহযোগীতায় মামা শেখ আব্দুল গফুরের সাদুল্লাপুর মৌজার ৬৫৩ দাগের ৭ শতক জমির জাল দলিল সৃষ্টি করে প্রভাব কাটিয়ে নামজারি করে জনৈক মকদ্দুছ আলীর নিকট বিক্রি করে। এ ব্যাপারে শেখ আব্দুল গফুর ৭ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com