শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২০

  • আপডেট টাইম রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
  • ৬৪৫ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে এলাকার প্রতিবেশী মহিলাদের নোংরাভাবে অঙ্গবঙ্গি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষে নারী শিশুসহ আহত ২০ জন। আহতদের মধ্যে দু’জন লোককে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধা ৭টায়। আহত সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামের আবু ছালেক ও কামাল মিয়ার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। তাদের মধ্যে একাধিক মামলা মোকদ্দমা চলে আসছে। এরই জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অতন্ত ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। আশংকাজনক অবস্থায় জাহাঙ্গীর মিয়া (২৭), আলেকজান বিবি (৮৫) নামে দু’জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলেন, খালেদ মিয়া (২৮), হেলাল মিয়া (২৫), সুহেল মিয়া (১৯), আলি আহমদ (২০), দিদার মিয়া (১৩), আব্দুল হাই (২৯), সামছু মিয়া (৭০), আলেকজান বিবি (৮৫), জায়েদা বেগম (৩০), কামরান মিয়া (১০), জাহাঙ্গির মিয়া (২৭)। এ ঘটনায় উভয়পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে নবীগঞ্জ থানা পুলিশ। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়েছি, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com