শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

চুনারুঘাটে ট্রাক চাপায় কিশোর নিহত ॥ গুরুতর আহত ১ জন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ৯৬৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ট্রাক চাপায় ঘটনাস্থলে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। অপর আরোহী গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার রাত ৯ টায় চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কে পৌরসভার উত্তর বাজারস্থ সুলিলা নিবাসের সামনে এ ঘটনাটি ঘটেছে।
আহত সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলর সদর শ্রীকুটা বাজার থেকে ছেরে মোটর সাইকেল যোগে দুই আরোহী পৌর শহরের উত্তর বাজারে সুলিলা নিবাসের কাছে পৌঁছলে অপরদিক চুনারুঘাট থেকে ছেরে আসার ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে এবং অন্যজন গুরুতর আহত হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহী উপজেলার চুনারুঘাট সদর ইউপির জাজিউতা গ্রামের নিতাই দেবনাথের ছেলে হৃদয় দেবনাথ (১৫)। সে চুনারুঘাট বাজারে একটি মোটরসাইকেল গ্যারেজে মেকানিজ হিসেবে কাজ করতো। অপরজনকে আশংকাজনক অবস্থায় একই ইউনিয়নের নরপতি গ্রামের মহরম আলী ছেলে রাজু (২০) কে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবন্থা খুবই গুরুতর বলে চুনারুঘাট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। এ ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই সামিউল ইসলাম লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এ দিকে পুলিশ ট্রাক চালককে আটক করেছে।
এ দিকে ঘটনার পর স্থানী জনগণ জানান, সাবেক এই মহাসড়কের দুই পাশে প্রতিদিনই অবৈধ ট্রাক দাড় করা থাকে। এতে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রশাসনের নিকট জনসধারণের দাবী সড়কে এই অবৈধ পার্কিং বন্ধ না করলে দূর্ঘটনা বাড়তে থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com