শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

পরিত্যক্ত খোয়াই’র অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের সাড়াশি অভিযান অব্যাহত

  • আপডেট টাইম সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৭৫২ বা পড়া হয়েছে

মোহাম্মদ আলী মমিন ॥ হবিগঞ্জবাসীর বিনোদনের জন্য দৃষ্টিনন্দন “খোয়াই ঝিলমিল” প্রকল্প বাস্তবায়নের লক্ষে জেলা প্রশাসন খোয়াই নদীর পরিত্যক্ত ভূমি থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম জোরদার করছে। ডায়াবেটিস হাসপাতাল থেকে জেলা পরিষদ পর্যন্ত নদীর মধ্যের দালানকোঠাসহ সকল অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হলেও গাছপালা ঝোপ জঙ্গল না সরানোতে প্রকল্পের এলাইনমেন্ট দৃশ্যায়ন হচ্ছে না। দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল হাসপাতাল সংলগ্ন বহুতল আম্বিয়া ভিলা ও আতাউর লন্ডনীর ভবনের পিছনের ১০ ফিট ভাঙ্গা শুরু হয়েছে। পূর্বদিন জেলা মুক্তিযোদ্ধা ভবন সংলগ্ন চাঁদের হাসির অবৈধ স্থাপনা ও হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার অবৈধ ভবন এবং ডাঃ আবু সুফিয়ানের ডায়াগনস্টিক সেন্টারের বহুতল ভবনের অবৈধ অংশ ভেঙ্গে ফেলে প্রমাণ করা হয়েছে আইনের উর্ধ্বে কেহই নন। ওই দিন স্টাফ কোয়ার্টার, সবুজবাগ এবং মুসলিম কোয়ার্টারের বিদ্যুৎ অফিস পর্যন্ত অবৈধ স্থাপনায় “লাল দাগ” দেয়া হয়েছে এবং ভাঙ্গার কাজও অনেকটা শেষ হয়েছে। হাসপাতাল সংলগ্ন জেলা পরিষদের ব্যবসায়িক সকল দোকানকোঠায়ও লাল ক্রস চিহ্ন দেয়া হয়েছে। ম্যানুয়েলী ভাঙ্গার কারণে উচ্ছেদ অভিযানে কচ্ছপগতি পরিলতি হচ্ছে। ফলে অবৈধ স্থাপনাকারীরা বিভ্রান্তি ছড়াচ্ছে। জনগণ এক্সেভেটর ব্যবহারের প্রত্যাশা করছে। উচ্ছেদ অভিযানে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার মাসুদ রানা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদীর ভূমি উন্নয়ন সংক্রান্ত কঠোর সিদ্ধান্ত ও মহামান্য হাইকোর্টের নির্দেশনার প্রেক্ষিতে হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ “খোয়াই ঝিলমিল” প্রকল্প বাস্তবায়নে অনড় ও অটল। তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে সফল উচ্ছেদ কার্যক্রমে সকলের সক্রিয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com