সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে সাংবাদিক আজাদের মায়ের ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ৫৯৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল নবীগঞ্জ প্রতিনিধি এম এ আহমদ আজাদ এর মাতা অলিমা বিবি গতকাল বুধবার সকাল ১১ টার দিকে মৌলভীবাজার জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে মহেুমার বয়স হয়েছিল (৭০) বছর। তিনি পুত্র সাংবাদিক এম এ আহমদ আজাদ ও এ কন্যা রেখে গেছেন। গতকালই মরহুমার জানাযা শেষে দাফন করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাংবাদিক আজাদের মাতা অলিমা বিবি। তাৎক্ষণিক তাঁকে মৌলভীবাজার সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা দেবপাড়া ইউনিয়নের সিট ফরিদপুর গ্রামের পার্শ্ববর্তী দক্ষিণ দৌলতপুর লতিফিয়া ক্যাডেট মাদরাসা মাঠে তাঁর জানাযা নামাজ শেষে দাফন করা হয়েছে। জানাযার নামাজে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন, নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী, সাবেক চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম কালাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, এস.আর চৌধুরী সেলিম, মোহাম্মদ আলাউর রহমান ঠাকুর, আনোয়ার হোসেন মিঠু ও এটি.এম সালাম, শাহ রিয়াজ নাদিম সুমন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংবাদিক এম এ বাছিত, মুরাদ আহমদ, উত্তম কুমার পাল হিমেল, মোঃ সরওয়ার শিকদার, আশাহিদ আলী আশা, মোঃ আকিকুর রহমান সেলিম, মোঃ সেলিম তালুকদার, এম.মুজিবুর রহমান, মোঃ আলমগীর মিয়া, হাবিবুর রহমান চৌধুরী শামিম, এটি.এম জাকিরুল ইসলাম, এম.এ মুহিত, আলী হাছান লিটন, মতিউর রহমান মুন্না, মহিবুর রহমান চৌধুরী তছনু, বুলবুল আহমেদ, ছনি চৌধুরী, নাবিদ মিয়া, সুমন আলী খান, সফিকুল ইসলাম নাহিদ, ইউপি সদস্য আব্দুল মুকিত, যুবলীগ নেতা অনু আহমেদ প্রমুখ।
এদিকে সাংবাদিক এম এ আহমদ আজাদের মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, সাবেক চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, সাবেক মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী।
এক্সপ্রেস পরিবারের শোক
সাংবাদিক এম এ আহমদ আজাদের মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক হবিগঞ্জের জনতার এক্সেপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, স্টাফ রিপোর্টার আবু হাসিব খান চৌধুরী পাবেল, মোঃ ছানু মিয়া, মোঃ কাউছার আহমেদ, এমআই সজীব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com