সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৫৩৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে লোকনাথ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদি হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আদাঐর গ্রামের দুলাল মিয়ার মেয়ে লোকনাথ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে গত ৯ এপ্রিল বিদ্যালয় থেকে বাড়ি ফিরার পথে একদল দুর্বৃত্ত জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তাকে খোজে পাওয়া যাচ্ছে না।
মাধবপুর থানার নারী ও শিশু বান্ধব কর্মকর্তা এসআই শিবানী দাস জানান, এ ঘটনায় অপহৃতার মা সুফিয়া বেগম বাদি হয়ে ১২ এপ্রিল মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে মাধবপুর থানার এসআই আজিজ নাঈম জানান, স্কুল ছাত্রীকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com