রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামকে আবুধাবিতে ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম বুধবার, ২ অক্টোবর, ২০১৯
  • ৬০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ইউনিটি আবুধাবি শাখা ও আবুধাবি মহানগর শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। গতকাল আবুধাবিস্থ একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এ সময় নেতৃবৃন্দ মোতাচ্ছিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান। এতে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ ইউনিটি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হারুন আল রশিদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ তৈয়ব আলী তালুকদার, হবিগঞ্জ ইউনিটি আবুধাবি শাখার সভাপতি হাজী সায়েদ, আবুধাবি মহানগর শাখার সভাপতি মোঃ শামছু মিয়া, রাস-আল খাইমা শাখার সভাপতি তাজুল ইসলাম, দুবাই শাখার আহবায়ক মোঃ রাসেল মিয়া, শারজাহ শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, আবুধাবি শাখার সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া, মহানগর শাখার সাধারণ সম্পাদক ওয়াহিদ মিয়া। আজ সকাল সাড়ে ৮টায় মোতাচ্ছিরুল ইসলাম হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছবেন। সেখান থেকে তিনি হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবেন।
উল্লেখ্য যে, গত ১৮ সেপ্টেম্বর রাত ১ টা ৪০ মিনিটের সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করেন। সফরকালে তিনি জাতীসংঘের অধিবেশনসহ প্রধানমন্ত্রীর সঙ্গে, বিভিন্ন ব্যবসায়িক সেমিনার ও সমাবেশে যোগদান করেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রে বসবারত হবিগঞ্জের বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com