সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

দরিদ্র শিশুদের হাতে নতুন পোশাক তুলে দিলো উদ্দীপ্ত তারুণ্য

  • আপডেট টাইম সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৭৭ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের দরিদ্র পরিবারের শিশুদের হাতে নতুন পোশাক তুলে দিলো উদ্দীপ্ত তারুণ্য নামে একটি সংগঠন। রোববার সকালে ‘নতুন পোশাকে কোমল প্রাণ, হাসবে শিশু গাইবে গান’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার ক্লোনেল চা বাগানে তরুনদের সংগঠন উদ্দীপ্ত তারুণ্য’র আয়োজনে প্রায় দেড় শতাধিক শিশুর হাতে নতুন জামা তুলে দেয়া হয়। নতুন কাপড় বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অভিনাশ আচার্য্য, এসকেডি আমার বাড়ি রির্সোটের সত্বাধিকারী সজল কুমার দাস, ন্যাশনাল ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক বনমালী রায়, মৌলভীবাজার জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শেখ নোমান, মানবাধিকার কর্মী ও সাংবাদিক এস কে দাস সুমন, ক্লোনেল চা বাগানের সহকারী ব্যবস্থাপক রনি ভৌমিক প্রমুখ।
উদ্দীপ্ত তারুণ্য’র মুখপাত্র সানজিতা শারমিন প্রথম বলেন, পূজোয় ইচ্ছে থাকলেও অনেকেই ছেলেমেয়েদের নতুন জামা কিনে দিতে পারেন না। এবারের পূজোয় যেন শিশুরা নতুন কাপড় পড়তে পারে সে জন্য আমরা সংগঠনের সদস্যরা চাঁদা দিয়ে ও শুভাকাংঙ্খিদের সহায়তায় প্রায় দেড় শতাধিক শিশুর হাতে নতুন জামা তুলে দিয়েছি। সমাজের বিত্তবানরাও এভাবে বিভিন্ন সময়ে অবহেলিত শিশুদের মুখে হাসি ফুটাতে এগিয়ে আসবে বলে আমরা মনে করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com