রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে পিকআপ-মাইক্রোবাস ত্রিমুখী সংঘর্ষে ১০ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৪৬ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে দুটি পিকআপভ্যান ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের নাঈমা ফিলিং ষ্টেশনের সামনে এঘটনা ঘটে। আহতদের ৫জনের বাড়ি বাহুবল উপজেলার স্নানঘাট, ৩ জনের বাড়ি ওসমানীনগর থানার হাজীপুর গ্রামে ও ২ জনের বাড়ি ঢাকা বলে জানা গেছে। তবে তাৎক্ষনিক তাদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, উল্লেখিত সময় ওসমানীনগর উপজেলার হাজীপুর গ্রাম থেকে গরু নিয়ে একটি পিকআপ ভ্যান (ঢাকা-মেট্রো-ন ১৮-৭১৫৫) নবীগঞ্জ উপজেলার জনতার বাজার যাচ্ছিল। ভ্যানটি ঢাকা-সিলেট মহাসড়কের নাঈমা ফিলিং ষ্টেশনের সামনে পৌঁছুলে বাহুবল উপজেলার স্নানঘাট গ্রাম থেকে শেরপুরগামী একটি পিকআপ ভ্যান ঢাকা মেট্রো-ন-২০-১৭৫৩) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনা কবলিত পিকআপভ্যানটি পিছনে থাকা চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫৩-৯১৩৫) এর সাথে আঘাত লাগে। এতে দুমড়ে মুচড়ে যায় দুটি ভ্যান। এঘটনায় উভয় ভ্যান চালকসহ দশজন লোক আহত হয়। এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্য দুজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
এঘটনায় প্রায় আধাঘণ্টা মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশসহ স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিবেশ শান্ত করেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com