শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাদক ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর- কর্নেল মোঃ জোবায়ের

  • আপডেট টাইম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৮৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গল সেক্টরের অধিনায়ক কর্ণেল মোঃ জোবায়ের হাসনাৎ বলেছেন-মাদক ব্যক্তি, সমাজ ও দেশের জন্য মারাতœক ক্ষতিকর। মাদকের বিস্তার রোধে আমাদের সকলকে কাজ করতে হবে। বিজিবি দেশকে মাদকমুক্ত করতে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সচেতনমূলক কাজ করে যাচ্ছে। তেলিয়াপাড়া মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক একটি স্থান। মাদকের কারনে ঐতিহাসিক স্থানটির সুনাম নষ্ট হচ্ছে। তবে আইনশৃংখলা বাহিনীর সতর্ক অবস্থান ও বাগানবাসী সচেতন হওয়ায় ঐতিহাসিক এ স্থানটিতে মাদক সেবনকারীদের আনাগোনা নেই বললেই চলে। শনিবার সকালে বিজিবি ৫৫ ব্যাটালিয়ন হবিগঞ্জের উদ্যোগে তেলিয়াপাড়া চা বাগান নাচঘর প্রাঙ্গনে মাদক বিরোধী মতবিনিময় সভায় অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশীদের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান, বাগান ব্যবস্থাপক কাজী এমদাদুর রহমান মিঠু, ইউপি চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর মিজানুর রহমান, তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই রাকিবুল হাসান, শিক্ষক মিজানুর রহমান, সাংবাদিক রোকন উদ্দিন লষ্কর, চা শ্রমিক নেতা খোকন তাঁতি, শিক্ষার্থী আয়ুব হোসেন ইমন, আইরিন ইকবাল। পরে বিজিবির পক্ষ থেকে ৭শ জন চা শ্রমিক নারী-পুরুষদের ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com