সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

ভূয়া ভোটার তালিকা বাতিলের দাবিতে ব্যক্স-এর নির্বাচন বর্জন করেছেন সভাপতি-সাধারণ সম্পাদক প্রার্থী

  • আপডেট টাইম শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬০৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ভূয়া ভোটার তালিকা বাতিলের দাবিতে ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) হবিগঞ্জ এর দ্বি-বার্ষিক নির্বাচন বর্জন করেছেন ২ প্রতিদ্বন্দ্বি প্রার্থী। তারা হলেন- সভাপতি প্রার্থী হাজী আব্দুর রহমান তালুকদার (চেয়ার) ও সাধারণ সম্পাদক প্রার্থী মীর একেএম জমিলুন্নবী ফয়সল (রিক্সা)। বৃহস্পতিবার সংবাদপত্রে প্রদত্ত পৃথক বিবৃতিতে তারা এ নির্বাচন বর্জনের ঘোষণা দেন। বিবৃতিতে সভাপতি প্রার্থী হাজী আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক প্রার্থী মীর একেএম জমিলুন্নবী ফয়সল বলেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা নিজেদের প্যানেলকে বিজয়ী করতে চূড়ান্ত তালিকায় ভূয়া ভোটারদের অন্তর্ভূক্ত করেছেন। ব্যবসায়ী ভোটারগণের অভিযোগের প্রেক্ষিতে আমরা বিষয়টি নিষ্পত্তির জন্য আদালতের আশ্রয় নেই। কিন্তু বিষয়টি আদালতে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়ায় আমরা সাধারণ ব্যবসায়ীদের দাবির প্রতি সম্মান জানিয়ে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছি’।
বিবৃতিতে তারা ব্যক্সের সার্বিক কল্যাণের স্বার্থে বিতর্কিত এ নির্বাচনে মহামূল্যবান ভোটাধিকার প্রয়োগ না করার জন্য আজীবন ও সাধারণ সদস্যসহ সকল ভোটারদের প্রতি অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com