সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেছেন এডঃ মোঃ আবু জাহির এমপি

  • আপডেট টাইম সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৯৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির সরকারি সফলে যুক্তরাষ্ট্র গেছেন। গতকাল রবিবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহিদুজ্জামান সরকার এমপি’র নেতৃত্বাধীন প্রতিনিধি দলে এমপি আবু জাহির ছাড়াও অন্যান্যের মাঝে রয়েছেন সদস্য মোঃ আলী আজগর এমপি, পেট্রোবাংলার পরিচালক মোঃ মোস্তফা কামাল, সহকারী সচিব মোঃ মনিরুজ্জামান, বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোঃ রোকন আল হাসান। সেখানে উন্নয়ন অর্থনীতিতে কম খরচ ও কম কার্বন নি:স্বরণ নির্ভর জ্বালানী ব্যবহারে গ্যাসের ভূমিকা শীর্ষক বৈঠকে যোগ দেবেন তারা। আগামী ২১ সেপ্টেম্বর এমপি আবু জাহির দেশে ফিরবেন বলে কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com