সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে স্কুলের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬০০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে বোনের সাথে বিদ্যালয়ে বেড়াতে গিয়ে দোতলার ছাদ থেকে নীচে পড়ে লাশ হলো সাফিকুল ইসলাম (৫)। নিহত সাফিকুল ইসলাম নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নিজ আগনা গ্রামের হবিবুর রহমানের ছেলে।
জানা যায়, ওই গ্রামের হবিবুর রহমানের মেয়ে আকলিমা বেগম (৮) ইনাতগঞ্জ ইউনিয়নের আগনা সরকরী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। নিহত সাফিকুল বিদ্যালয়ে ভর্তি না হলেও গত বৃহস্পতিবার সকালে সাফিকুল বড় বোন আকলিমার সাথে আগনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যায়।
বিদ্যালয়ে ক্লাস শুরুর ফাকেঁ বোন আকলিমার অগোচরে সাফিকুল বেলা ১১ টার সময় ক্লাস থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে বিদ্যালয়ের দোতলার ছাদে উঠে যায়। এক পর্যায়ে সাফিকুল উপরের ছাদ থেকে অসাবধানতা বশত নীচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নামাজে জানাজা শেযে রাতেই গ্রাম্য কবরস্থানে তাকে দাফন করা হয়।
ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন সত্যতা নিশ্চিত করে জানান, দ্বিতীয় শ্রেণীর ছাত্রী বোন আকলিমার সাথে বেড়াতে গিয়ে আগনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাদ থেকে নীচে পড়ে যায়। এতে তার মৃত্যু ঘটে। তবে নিহতের পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় রাতেই তাকে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com