সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

চুনারুঘাটে মৃত্যুর ৩ মাস পর পিতার মামলায় শিশু কন্যার লাশ উত্তোলন

  • আপডেট টাইম শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মৃত্যুর ৩ মাস পর মায়িশা জান্নাত নামে এক শিশুর লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১০ টায় উপজেলার বাগবাড়ি কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব কান্তি বড়ুয়ার উপস্থিতিতে পিবিআই ইন্সপেক্টর মোঃ শরিফ উদ্দিন এ লাশ উত্তোলন করে সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরন করেন। এ সময় কবরের পাশে জনতার উপচে পড়া ভীড় ছিল। মৃত মায়িশা জান্নাত উপজেলার পাকুড়িয়া গ্রামের আব্দুল মোছাব্বিরের কন্যা।
জানা যায়, গত ৮ জুন বিকাল ২টার দিকে পৌরসভার বাগবাড়ি নানার বাড়ির পুকুড়ে পড়ে মৃত্যু হয় শিশুর। কিন্তু মায়িশা জান্নাতের পিতা আব্দুল মোছাব্বির আদালতে হত্যার অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালত পিবিআইকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন।
পিবিআই ইন্সপেক্টর মোঃ শরিফ উদ্দিন জানান, মৃত্যুর প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করে মর্গে প্রেরণ করা হয়। পিএম রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।
তবে মৃত মায়িশার মা সেলিনা আক্তার জানান, বিগত ২০১৪ সালের মিরাশী ইউনিয়নের অর্ন্তগত পাকুড়িয়া গ্রামের হাজ্বী আব্দুর রশিদের ছেলে আঃ মোছাব্বিরের সাথে পারিবারিকভাবে বিবাহ হয়। তাদের কুল জোরে ২টি সন্তান জন্ম গ্রহন করে।
সেলিনা আরও জানায়, চলিত বছরের ৮ জুন দুপুরে রান্নার কাজে ব্যস্ত থাকায় অবুঝ সন্তান মায়িশা বসত বাড়ির পশ্চিম দিকে পুকুরে পড়ে মারা যায়। মারা যাওয়ার পর স্বামীকে সংবাদ দিলে স্বামী মোছাব্বির সন্তানকে দেখতে আসেনি। স্বামীর অপেক্ষা করে বিকেলে ধর্মীয় মোতাবেক পিত্রালয়ের স্থানীয় কবর স্থানে লাশ দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com