বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের ভুমিকায় নিজামপুর গ্রামের ১৪ বছরের বিরোধ নিষ্পত্তি

  • আপডেট টাইম রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলামের বিশেষ ভুমিকায় হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামের প্রয়াত বাবা সম্পত্তি নিয়ে সন্তানদের ১৪ বছরের বিরোধ নিস্পতি হয়েছে। এর মধ্যে মরহুম হাজী সুন্দর আলীর ৫ কন্যাদের মাঝে আবারও সৌহাদ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হলো। সূত্র জানায়, নিজামপুর গ্রামের মরহুম হাজী সুন্দর আলীর কোন পুত্র সন্তান নেই। তিনি ৫ কন্যা সন্তান রেখে প্রায় ১৪ বছর পূর্বে মারা যান। তার কন্যারা হলেন- জিন্নাতুন নেছা, আপ্তাবুন নেছা, ছালেখা খাতুন, আম্বিয়া খাতুন ও সাহেদা খাতুন। হাজী সুন্দর আলী জীবিত থাকাবস্থায় তার সহায় সম্পত্তি কন্যা সন্তানদের মধ্যে অনেকাংশই ভাগ করে দেন। তিনি বাড়ীতে রেখে যান ১ম কন্যা জিন্নাতুন নেছাকে। অন্যান্য মেয়েকে বিয়ে দেন একই গ্রামসহ পাশ্ববর্তী গ্রামগুলোতে। হাজী সুন্দর আলী মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তির ভাগ-ভাটোয়ারা নিয়ে ২০০৬ সাল থেকে শুরু হয় ওয়ারিশানদের মাঝে দ্বন্দ্ব। এই দ্বন্ধের কারণে তার মেয়েরা একে অন্যের সাথে কথা বলতেন না। চোখের সামনে একে অপরের সাথে দেখা হলেও কথা বলতেন না। এ নিয়ে তারা চরম ঝগড়া-বিবাধ, জমি দখল, বাড়ী ঘর ভাংচুর, রাস্তা অবরোধ ও একাধিক মামলা মোকাদ্দমায়ও জড়িয়ে পড়েন। পরবর্তীতে তাদের এ বিরোধ নিস্পত্তি করার জন্য স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার উদ্যোগ গ্রহণ করেও ব্যর্থ হন। ৭ আগস্ট সন্দুর আলীর ১ম কন্যা ছেলে মোঃ মহিবুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) এর কার্যালয়ে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম উভয় পক্ষকে তার কার্যালয়ে আসার নোটিশ প্রদান করেন।
উভয় পক্ষ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ তার কার্যালয়ে হাজির হন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার উভয় পক্ষের জমির দলিল ও রেকর্ডপত্র দেখে পর্যালোচনা করেন। গতকাল উভয় পক্ষ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির ৩ জন আইনজীবিদের উপস্থিতিতে দীর্ঘদিনের চলমান বিরোধ নিস্পত্তি করেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com