শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বিদ্যুৎ বিপর্যয়ের কারণে শহর ছিল টমটমহীন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০১৪
  • ৬৫৫ বা পড়া হয়েছে

আব্দুল হালীম ॥ বৈশাখি ঝড়ে বিদ্যুতের ৩৩,০০০/১১,০০০ কেভি লাইনের খুটি ভেঙ্গে পড়ায় জেলা শহর ছিল ২৪ ঘন্টা বিদ্যুৎ হীন। বিদ্যুতের অবাবে চার্জ দিতে না পারায় শহর ছিল প্রায় টমটম শুন্য। ফলে যানজটমুক্ত অবস্থায় অচেনা শহর হয়ে পড়ে শহরবাসীর কাছে।
জানা যায়, রোববার রাত প্রায় সাড়ে ১১টায় হবিগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া কালবোশোখী ঝড় শুরুর সাথে সাথে বিদ্যুৎ চলে যায়। ঝড়ে হবিগঞ্জ-শাহজিবাজার ৩৩,০০০/১১,০০০ কেভি লাইনের একটি খুটি ভেঙ্গে পড়ে। ফলে আর বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি। রাত সাড়ে ১১টার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ৩ শহস্রাধিক টমটম ব্যাটারি চার্জ করতে পারেনি। যে কারনে গতকাল সোমবার সকালের দিকে কিছু টমটম চললেও বিকেলে শহর ছিল প্রায় টমটমহীন। দেখতে মনে হয়েছে অনেকটা হরতালের দৃশ্যের মতো। অন্যান্য দিনের মতোই ট্রাফিক পুলিশকেও ছুটোছুটি করতে দেখা যায়নি। তবে যে কয়টি টমটম দেখা গেছে তাতে ছিল যাত্রী বোঝাই। এ ব্যাপারে টমটম চালকরা জানান, অধিকাংশ টমটম ব্যটারি চার্জ করতে না পারায় অচল হয়ে পড়ে ইজি বাইকগুলো। এদিকে ধান কাটার মওসুম হওয়ায় অধিকাংশ রিক্সা চোখে পড়েনি। ফলে অনেক যাত্রীকে দীর্ঘক্ষণ দাড়িয়ে থেকে রিক্সায় চড়তে হয়েছে। আবার অনেককে হেটেই গন্তব্যে পৌছতে হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com