রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

আজমিরীগঞ্জে পুলিশকের ৪ কন্যাকে নিয়ে ফেইসবুকে অশ্লীল ভাষায় ফেইজ লেখার দায়ে যুবককে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০১৪
  • ৬০৯ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভূয়া আইড খুলে এক পুলিশ কন্যার ছবি-মোবাইল নম্বরসহ অশ্লীল ভাষা ব্যবহারের ফেইস লেখার দায়ে এক স্কুল ছাত্রকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডের প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত হচ্ছে হাজী আব্দুল হেকিম ভূইয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র শামীম (১৬)। সে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের জমিগোয়াল গাওঁ গ্রামের মহরম আলীর পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক পূর্বে শামীম তার মোবাইল নম্বর দিয়ে ‘একা আমি’ নামক ভূঁয়া আইডি খোলে। ওই আইডিতে পুলিশ ফাড়িঁর কনষ্টেবল ফুল মিয়ার কন্যাদের নাম লিখে অশ্লীল ভাষা ফেইস লিখে ও তাহাদের মোবাইল নাম্বার দিয়ে ফেইস বুকে আপ লোড করে দেয়। এর পর থেকে তাদের মোবাইলে প্রায়ই ফোন আসে। কনষ্টেবল ফুল মিয়া আজমিরীগঞ্জ থানা ওসি তৈমুর বখ্ত চৌধুরীকে বিষয়টি অবহিত করেন। গত রবিবার রাত ১১ টায় ওসি নেতৃত্বে একদল পুলিশ শামীমকে তার বাড়ী থেকে গ্রেফতার করে। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রোকন উদ্দিনের কার্যালয়ে হাজির করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় শামীম আদালতে তার দোষ স্বীকার করলে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডের প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com